ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: বিচারের দাবিতে শহীদ মিনারে উত্তাল জনতা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ‘ধর্ষণবিরোধী নাগরিক নেটওয়ার্ক’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ ও অভিভাবকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, আইনের মূল উদ্দেশ্য হলো অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, যাতে সমাজে ভয়ের পরিবেশ তৈরি হয়। কিন্তু বিচার ব্যবস্থা দীর্ঘায়িত হওয়ায় অপরাধের পুনরাবৃত্তি ঘটছে। তিনি আরও বলেন, রামিসার ধর্ষক ও হত্যাকারীর পক্ষে কোনো আইনজীবীর দাঁড়ানো নৈতিকতা বিবর্জিত। যে বা যারা এই নৃশংসতার পক্ষে অবস্থান নেবে, তাদেরও বিচারের আওতায় আনা উচিত।

বিক্ষোভকারীদের দাবি, অতি দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিশুকে এমন নৃশংসতার শিকার হতে না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: বিচারের দাবিতে শহীদ মিনারে উত্তাল জনতা

আপডেট সময় : ০১:৩৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬