ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটির

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণ রোধে নগরবাসীকে সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্য অপসারণের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। দক্ষিণ সিটির পক্ষ থেকে এবার ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ, ৪০ টন ব্লিচিং পাউডার ও এক হাজার ৫০ লিটার স্যাভলন বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে, কোরবানির বর্জ্য যেন সরাসরি ড্রেন বা নর্দমায় না ফেলে নির্দিষ্ট ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখা হয়। এতে জলাবদ্ধতা ও রোগবালাই ছড়ানোর ঝুঁকি কমবে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে। আগামী ৮ ঘণ্টার মধ্যে প্রথম দিনের সব বর্জ্য পরিষ্কার করার লক্ষ্য নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। নগরবাসী নিজ নিজ এলাকার ওয়ার্ড অফিস বা বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

কোরবানির বর্জ্য অপসারণে বিশেষ উদ্যোগ ঢাকা দক্ষিণ সিটির

আপডেট সময় : ১২:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬