ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষকদের দাবি ও যৌক্তিক পর্যালোচনার পরিপ্রেক্ষিতে আগামী শনিবার (২৩ মে) সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতর শনিবার স্কুল খোলা রাখার নির্দেশনা দিয়েছিল, যা নিয়ে শিক্ষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, শনিবার স্কুল খোলা থাকলে তাদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হতো এবং অনেক শিক্ষক দীর্ঘমেয়াদী সংকটে পড়তেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বৈষম্য তৈরি হওয়ার শঙ্কা ছিল। মানবিক দিক বিবেচনা করে এবং শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় তাদের পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে আগামী ৬ জুন পর্যন্ত ছুটি বর্ধিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট সময় : ১০:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬