তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে এবং ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করে দেশে ফিরেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। আজ দেশে পৌঁছালে তাকে বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের মার্চ মাসে ভিয়েতনামে অনুষ্ঠিত হ্যানয় গ্র্যান্ডমাস্টারস দাবা টুর্নামেন্ট থেকে নিজের প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেছিলেন ফাহাদ। সবশেষ ১৮টি খেলার মধ্যে দুটি নর্ম অর্জন করে তিনি এখন গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন।
বিমানবন্দরে এই কৃতি দাবাড়ুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং ফিদে মাস্টার মেহদী হাসান পরাগ। ফাহাদকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, এই মেধাবী দাবাড়ুর অভাবনীয় সাফল্য বাংলাদেশের দাবার জন্য এক বড় অনুপ্রেরণা। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শীঘ্রই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত নতুন একজন গ্র্যান্ডমাস্টার পেতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























