ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিদেশি কোচদের পথচলা: ডুলির আগে যারা ছিলেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। জার্মানির এই কোচের অধীনে নতুন এক চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ডুলির আগে বাংলাদেশের ফুটবলে প্রায় দুই ডজন বিদেশি কোচ কাজ করেছেন, যাদের মধ্যে সাফল্যের হার ছিল মিশ্র।

বাংলাদেশের ফুটবলে প্রথম বিদেশি কোচ ছিলেন জার্মানির ব্যাকেল হফট, যিনি ১৯৭৮ সালে দায়িত্ব নেন। এরপর নব্বইয়ের দশকে অটো ফিস্টারের হাত ধরে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক শিরোপা হিসেবে মিয়ানমারে গ্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জ কাপ জেতে। এ ছাড়া ইরাকের সামির সাকিরের অধীনে ১৯৯৯ সালে সাফ গেমসে প্রথম স্বর্ণপদক এবং অস্ট্রিয়ার জর্জ কোটানের অধীনে ২০০৩ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। আর্জেন্টিনার ক্রুসিয়ানি ও ভারতের নাঈমউদ্দিনসহ আরও অনেকেই বিভিন্ন সময়ে এই দলের হাল ধরেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাংলাদেশের ফুটবল ইতিহাসে বিদেশি কোচদের পথচলা: ডুলির আগে যারা ছিলেন

আপডেট সময় : ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬