সিলেট বিভাগীয় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালিকা এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সুনামগঞ্জ জেলা দল। রোমাঞ্চকর ফাইনালে মৌলভীবাজার জেলা দলের শাটলার সর্মিষ্টাকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন সুনামগঞ্জের উদীয়মান খেলোয়াড় স্পর্শিতা তালুকদার।
চারটি জেলার অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স দেখান স্পর্শিতা। একে একে হবিগঞ্জ ও সিলেট জেলার প্রতিযোগীদের পরাজিত করে তিনি ফাইনালে পৌঁছান। শিরোপা নির্ধারণী ম্যাচে মৌলভীবাজারের সর্মিষ্টার বিপক্ষে ২-০ সেটের সরাসরি ব্যবধানে জয় তুলে নেন এই শাটলার। তার এই সাফল্যে সুনামগঞ্জ জেলা ক্রীড়াঙ্গনে আনন্দের জোয়ার বইছে।
সুনামগঞ্জ জেলা দলের কোচ জানান, পর্যাপ্ত অনুশীলনের সুযোগ ও উন্নত প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও স্পর্শিতা তার মেধা ও আত্মবিশ্বাসের জোরে এই সাফল্য অর্জন করেছেন। শাল্লা উপজেলার এই মেয়ের এমন কৃতিত্ব জেলার ক্রীড়াঙ্গনের জন্য এক বড় প্রাপ্তি।
রিপোর্টারের নাম 

























