আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত দল ঘোষণা করেছে জার্মানি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত দলের প্রয়োজনে আবারও মাঠে ফিরছেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা। জার্মান কোচ হুলিয়ান নাগেলসমানের এই সিদ্ধান্তে নয়্যার পঞ্চমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন।
বায়ার্ন মিউনিখের এই অভিজ্ঞ অধিনায়ককে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবেই বিবেচনা করছে জার্মানি। স্কোয়াডে অলিভার বাউমান ও আলেক্সান্ডার ন্যুবেলের মতো প্রতিভাবান গোলরক্ষক থাকা সত্ত্বেও অভিজ্ঞতার বিচারে নয়্যারের ওপরই আস্থা রেখেছেন কোচ নাগেলসমান। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার রেকর্ড পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
বিশ্বকাপের ‘ই’ গ্রুপে জার্মানির লড়াই শুরু হবে ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে। এরপর ২০ জুন টরন্টোতে আইভরি কোস্ট এবং ২৫ জুন নিউ জার্সিতে ইকুয়েডরের মুখোমুখি হবে তারা। ঘোষিত স্কোয়াডে রক্ষণভাগে আন্তোনিও রুডিগার, মাঝমাঠে জশুয়া কিমিখ ও জামাল মুসিয়ালা এবং আক্রমণভাগে কাই হাভার্টজের মতো তারকারা জায়গা পেয়েছেন।
রিপোর্টারের নাম 

























