ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

প্রথমবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে বাংলাদেশের ‘রাজশাহী স্টারস’

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল ‘রাজশাহী স্টারস’। দীর্ঘ বিরতির পর মহাদেশীয় এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ঋতুপর্ণা চাকমা ও রূপনা চাকমার মতো জাতীয় দলের একঝাঁক তারকা ফুটবলারদের নিয়ে গড়া এই দলটি নির্ধারিত সময়ের মধ্যেই তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

শুরুতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ফুটবল ফেডারেশনের বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নেয় রাজশাহী স্টারস। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই টুর্নামেন্টের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করার জন্য আবেদন করেছে। আগামী আগস্ট মাসে এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের এই আসর শুরু হওয়ার কথা রয়েছে, যা দেশের নারী ফুটবলের জন্য এক নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যা মামলার আসামিদের দ্রুত ফেরানো যাবে, বেনজীর ইস্যুতেও অগ্রগতি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবার এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে বাংলাদেশের ‘রাজশাহী স্টারস’

আপডেট সময় : ০৫:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬