বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলছে। কাউন্সিলর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আনাগোনা বাড়ায় স্টেডিয়াম প্রাঙ্গণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি কর্তৃপক্ষ।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনকালীন সময়ে শেরে বাংলা স্টেডিয়ামের প্রতিটি প্রবেশপথে কড়া নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে বিসিবি কার্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আনসার সদস্য ও নিরাপত্তা কর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে কিছু নির্দেশনা দিয়েছে বোর্ড। সাংবাদিকদের পরিচয়পত্র সঙ্গে রাখার পাশাপাশি নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করতে বিসিবি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
রিপোর্টারের নাম 

























