ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

এনসিপিতে ভাঙনের সুর, দলছুট নেতারা গড়ছেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও সাম্প্রতিক সময়ে দলটির অভ্যন্তরে অস্থিরতা, পদত্যাগ ও বহিষ্কারের ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনে ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টি সাধারণ ও ২টি সংরক্ষিত আসনে জয় পাওয়া দলটি বর্তমানে মতাদর্শগত বিরোধ, নেতৃত্ব নিয়ে অসন্তোষ এবং সাংগঠনিক দ্বন্দ্বের কারণে চাপে রয়েছে। দলীয় সূত্র বলছে, বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পদত্যাগের ঢেউ শুরু হয়। অনেক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে মতাদর্শগত আপত্তির কথা জানিয়ে দল ছাড়েন।

দল ছাড়াদের মধ্যে রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবিন, ডা. খালেদ সাইফুল্লাহ, সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুশফিক উস সালেহীন, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, আইসিটি সেলের প্রধান ফরহাদ আলম ভূঁইয়া, দক্ষিণাঞ্চলের যুগ্ম প্রধান সংগঠক ইমান সৈয়দ-সহ আরও অনেকে। সম্প্রতি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সর্দার আমিরুল ইসলাম পদত্যাগের ঘোষণা দিলে দল পাল্টা বিজ্ঞপ্তি দিয়ে তাকে বহিষ্কার করে। চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণার পরও পদ বাণিজ্য, মামলা বাণিজ্য ও নারী কেলেঙ্কারির অভিযোগ তুলে ২২ জন নেতা একযোগে পদত্যাগ করেন। একইভাবে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় আহ্বায়ক অসিম চাকমাসহ ৮৭ নেতাকর্মী দল ছাড়ার ঘোষণা দেন।

দল থেকে বেরিয়ে যাওয়া নেতাদের অনেকেই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছেন। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম-এর উদ্যোগে গঠিত ‘অলটারনেটিভস’ প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন তাজনূভা জাবিন, হাসান আলী ও ইমান সৈয়দ। অন্যদিকে সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসীর মাহমুদ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির কাজ করছেন বলে জানিয়েছেন। সাবেক যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীনও জানিয়েছেন, বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের বাইরে বিকল্প রাজনৈতিক মঞ্চ গঠনের উদ্যোগ চলছে। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেছেন, দল ছেড়ে যাওয়া নেতাদের জন্য এনসিপির দরজা এখনো খোলা রয়েছে। তবে তাদের ফিরিয়ে আনতে আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন মনে করেন, অধিকাংশ নেতা মতাদর্শগত কারণেই দল ছেড়েছেন, যদিও কেউ কেউ ব্যক্তিগত প্রত্যাশা পূরণ না হওয়ায়ও সরে গেছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্ত অব্যাহত

এনসিপিতে ভাঙনের সুর, দলছুট নেতারা গড়ছেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম

আপডেট সময় : ০৫:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬