ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ব্যাডমিন্টনে স্বপ্ন বুনছেন হুমায়রা: আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে নজর

ফরিদপুর অঞ্চলের একটি প্রতিযোগিতায় ব্যাডমিন্টন এককে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন মাদারীপুরের প্রতিভাবান খেলোয়াড় হুমায়রা হাসান। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এবং জাতীয় পর্যায়ে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন।

ফরিদপুর অঞ্চলের প্রতিযোগিতায় হুমায়রার কোর্টের লড়াই ছিল এক কথায় অনবদ্য। কোনো ম্যাচেই তিনি প্রতিপক্ষকে মাথা তুলে দাঁড়াতে দেননি। প্রথম ম্যাচেই গোপালগঞ্জের প্রতিযোগী পৌষিকে ২১-৮ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেন। এরপর দ্বিতীয় ম্যাচে ফরিদপুরের আয়েশার মুখোমুখি হয়ে ২১-১৩ পয়েন্টে জয় নিশ্চিত করেন। শিরোপা নির্ধারণী চূড়ান্ত ও রোমাঞ্চকর ফাইনালে নীলা রানি মন্ডলকে ২১-১৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এই জয়ের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজের জায়গা করে নেন।

মাদারীপুর সদরের ঐতিহ্যবাহী ডনোভান সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হুমায়রার সাফল্যের পেছনের গল্পটি বেশ অনুপ্রেরণাদায়ী। শৈশবে বাবার সঙ্গে অফিসে খেলার মাধ্যমেই তার ব্যাডমিন্টনে হাতেখড়ি হয়। পরবর্তীতে নিজের দক্ষতা আরও বাড়াতে তিনি মাদারীপুর স্টেডিয়ামে নিয়মিত একক অনুশীলন শুরু করেন। বর্তমানে এই উদীয়মান তারকা শুধুমাত্র ব্যাডমিন্টনেই তার পুরো মনোযোগ ধরে রেখেছেন।

হুমায়রার বাবা মুনির হাসান মিঠু এবং মা হাসিনা খাতুন, দুজনেই পেশায় আইনজীবী। ভবিষ্যতে ব্যাডমিন্টনকে ঘিরেই নিজের স্বপ্ন বুনছেন হুমায়রা। তার লক্ষ্য বাংলাদেশের একজন অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ব্যাডমিন্টনে স্বপ্ন বুনছেন হুমায়রা: আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে নজর

আপডেট সময় : ০৮:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬