ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

টেস্টে ঐতিহাসিক সাফল্য: আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাতে বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক সাফল্যের পর বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে নতুন মাইলফলক অর্জন করেছে। সিলেট টেস্টে ৭৮ রানের জয়ের পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা অর্জন।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠেছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে নিজেদের অবস্থান করে নিয়েছে। বাংলাদেশের এই অগ্রযাত্রার ফলে পাকিস্তানের দুই ধাপ অবনতি হয়ে অষ্টম স্থানে নেমে গেছে, আর ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ পিছিয়ে নবম স্থানে অবস্থান করছে। অন্যদিকে, শ্রীলঙ্কা এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

বরাবরের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

টেস্টে ঐতিহাসিক সাফল্য: আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো সাতে বাংলাদেশ

আপডেট সময় : ০১:১৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬