ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

গোলকিপিং কোচ নয়নের কম্বোডিয়া যাত্রা: দেশের ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে ব্র্যান্ডিংয়ের স্বপ্ন

বাংলাদেশের ফুটবল অঙ্গনে স্থানীয় কোচ হিসেবে নুরুজ্জামান নয়ন ধীরে ধীরে নিজের অবস্থান পোক্ত করছেন। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। আধুনিক কোচিং লাইসেন্স সম্পন্ন করে বর্তমানে কোচ এডুকেটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের ফুটবলকে নতুনভাবে বিশ্ব মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়েছেন বসুন্ধরা কিংসের এই গোলকিপিং কোচ।

জানা গেছে, কম্বোডিয়ার প্রিমিয়ার লিগের অন্যতম ক্লাব ভিসাখা এফসি থেকে গোলকিপিং কোচ হিসেবে তার কাছে একটি আকর্ষণীয় প্রস্তাব এসেছে। উন্নত বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ নয়নকে দলে নিতে আগ্রহী ক্লাবটি। শুধু এক মৌসুম নয়, দুই মৌসুমের জন্য নয়নের সঙ্গে চুক্তি করতে চায় এএফসি কাপে খেলার অভিজ্ঞতা সম্পন্ন কম্বোডিয়ার এই ক্লাব।

বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুম প্রায় শেষের দিকে হওয়ায় নুরুজ্জামান নয়ন নতুন চুক্তির আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। ৪৬ বছর বয়সী এই কোচ সম্প্রতি এক গণমাধ্যমকে বলেন, ‘দেশের বাইরে থেকে আমন্ত্রণ পাওয়া নিঃসন্দেহে একটি বড় সুযোগ। দীর্ঘদিন ধরে দেশে কোচিং করাচ্ছি। এবার বিদেশ থেকে প্রস্তাব আসায় আমার চিন্তাভাবনায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তিও শেষ পর্যায়ে। আমি চাই দেশের বাইরে কোচিং করিয়ে নিজেকে নতুনভাবে প্রমাণ করতে এবং একই সঙ্গে বাংলাদেশের ফুটবলের সুনাম বাড়াতে।’

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি কিংস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে চান। কারণ, দীর্ঘদিন ধরে ক্লাবটিতে খেলোয়াড় ও কোচদের বেতন বকেয়া রয়েছে এবং সামনের দিনে পরিস্থিতির উন্নতি হবে কিনা, তা নিয়েও অনিশ্চয়তা আছে। নয়ন আরও যোগ করেন, ‘আমি অনেক দিন ধরে এই ক্লাবের সঙ্গে যুক্ত। সুখে-দুঃখে ক্লাবটি আমাদের পাশে ছিল। এখন হয়তো কঠিন সময় যাচ্ছে। তাই আমি যে সিদ্ধান্তই নিই না কেন, ক্লাবের সঙ্গে আলোচনা করেই নেবো। তবে আমার প্রবল ইচ্ছা দেশের বাইরে গিয়ে কোচিং করানো। সেখানে ভালো করতে পারলে ভবিষ্যতে অন্যান্য বাংলাদেশি কোচদের জন্যও সুযোগের দুয়ার খুলবে এবং দেশের ফুটবলের সুনামও বাড়বে। এখন দেখা যাক কী হয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

গোলকিপিং কোচ নয়নের কম্বোডিয়া যাত্রা: দেশের ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে ব্র্যান্ডিংয়ের স্বপ্ন

আপডেট সময় : ০১:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬