ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোররুমে আগুন, ধোঁয়ায় আটকে পড়া ৫ জনকে উদ্ধার

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের চতুর্থতলা ভবনের তিনতলার স্টোররুমে আগুনের ঘটনা ঘটেছে। সকালে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ৪৫ মিনিট পর নিয়ন্ত্রণে আনে। এ সময়ে ধোঁয়ায় পাশের কক্ষে আটকে পড়া পাঁচ জনকে ল্যাডার ব্যবহার করে নিরাপদে উদ্ধার করা হয়।

আগুনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে থাকা বেশ কিছু রোগী ও তাদের স্বজনরা দ্রুততার সাথে বাইরে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার ভারপ্রাপ্ত ডিডি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের তৃতীয় তলার স্টোর রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পুরোপুরি নিভিয়ে ফেলেন। এ সময়ে পাশের রুমে আগুনের ধোঁয়ায় আটকে থাকা পাঁচ জনকে ল্যাডার দিয়ে বাইরে আনা হয়। তিনি আরও বলেন, এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত প্রয়োজন।

হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থানরত রোগীর স্বজনরা জানান, ভোরে হঠাৎ চারটি বিকট শব্দ হয়। এরপরই তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোররুমে আগুন, ধোঁয়ায় আটকে পড়া ৫ জনকে উদ্ধার

আপডেট সময় : ১১:০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬