উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল। দলের নেতৃত্বভার থাকছে অভিজ্ঞ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর কাঁধে। কোচ রবের্তো মার্তিনেস অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ এই স্কোয়াড সাজিয়েছেন। এছাড়া গত বছর প্রয়াত দিয়োগো জটাকে প্রতীকী সদস্য হিসেবে দলে রাখা হয়েছে।
আসন্ন বিশ্বকাপে পর্তুগাল গ্রুপ ‘কে’-তে খেলবে। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগিজরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
রিপোর্টারের নাম 

























