ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

‘বনলতা সেন’ চলচ্চিত্রের পোস্টারে নির্মাতার শৈল্পিক ছোঁয়া

কবিতার প্রেক্ষাপট থেকে সেলুলয়েডে আসা চলচ্চিত্র ‘বনলতা সেন’ নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে। সম্প্রতি সিনেমাটির ক্যারেক্টার পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ আরও বহুগুণ বেড়ে গেছে। তবে এবার আলোচনার কেন্দ্রে শুধু সিনেমার গল্প নয়, বরং এর অনন্য পোস্টার ডিজাইন। জানা গেছে, এই চলচ্চিত্রটির পোস্টারগুলো কোনো পেশাদার গ্রাফিক ডিজাইনার নয়, বরং স্বয়ং নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নিজেই তৈরি করেছেন।

নির্মাতা জানান, সিনেমার দৃশ্যগুলো থেকেই পোস্টারের ছবিগুলো নেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডে এমন কিছু উপাদান ব্যবহার করা হয়েছে যা সরাসরি চলচ্চিত্রের মূল গল্পের আবহ বহন করে। টাইপোগ্রাফি এবং স্কেচের ক্ষেত্রেও ভিন্নধর্মী মুনশিয়ানা দেখানো হয়েছে। নির্মাতার মতে, সিনেমাটি যেহেতু প্রথাগত ধারার বাইরে তৈরি, তাই এর প্রচারণার ভাষা অর্থাৎ পোস্টারগুলোও একটু ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে।

মাসুদ হাসান উজ্জ্বল দীর্ঘ দেড় দশক ধরে নাটক নির্মাণের মাধ্যমে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তার প্রথম চলচ্চিত্র ‘ঊনপঞ্চাশ বাতাস’ ব্যাপক জনপ্রিয়তা পায়। নির্মাতা ছাড়াও তিনি একজন সংগীতশিল্পী এবং চারুকলার ছাত্র হিসেবেও সুপরিচিত। সৃজনশীলতার এই বহুমুখী প্রতিভাকেই তিনি কাজে লাগিয়েছেন ‘বনলতা সেন’ চলচ্চিত্রের দৃশ্যপট ও প্রচারণায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

‘বনলতা সেন’ চলচ্চিত্রের পোস্টারে নির্মাতার শৈল্পিক ছোঁয়া

আপডেট সময় : ১০:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬