ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

দেশের বিভিন্ন প্রান্তে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) এই মৃত্যুর ঘটনাগুলো ঘটে। তবে, মৃত শিশুদের কারোরই হাম শনাক্ত হয়নি বলে জানা গেছে। একই সময়ে সারাদেশে ১ হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে সোমবার (১৮ মে) প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ জন। সব মিলিয়ে স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই সময়ে মোট মৃত্যু হয়েছে ৪৬৪ জনের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুসারে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৪ হাজার ৯১১ শিশুর। এদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ শিশু। তবে, এর মধ্যে ৩৮ হাজার ৯৮০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ১৫ মার্চ থেকে দেশে মোট ৭ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, হিজবুল্লাহর পাল্টা আঘাতের দাবি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

আপডেট সময় : ০৯:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬