ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ডিজিটাল প্রচারণায় নিজেকে ‘শূন্য’ মনে করেন আমির খান

বলিউডের খ্যাতিমান অভিনেতা আমির খান সম্প্রতি স্বীকার করেছেন যে, ডিজিটাল দুনিয়া এবং সোশ্যাল মিডিয়া প্রচারণার ক্ষেত্রে তিনি একেবারেই স্বচ্ছন্দ নন। নিজের ভাষায় তিনি নিজেকে এই ক্ষেত্রে ‘শূন্য’ বলে অভিহিত করেছেন।

এক আলোচনায় নিজের প্রথম সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এর সময়ের কথা স্মরণ করে আমির খান জানান, তখন চলচ্চিত্র প্রচারণার প্রধান মাধ্যম ছিল টেলিভিশন, বিশেষ করে দূরদর্শন। নিয়মিত গান প্রচারের মাধ্যমে সিনেমাটি দর্শকদের কাছে সহজেই পৌঁছে যেত।

তিনি বলেন, সেই সময়ে প্রচারণা ছিল অনেক সহজ, কেন্দ্রভিত্তিক এবং নিয়ন্ত্রিত। কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন মাধ্যমে দর্শক ছড়িয়ে থাকায় প্রচারণা এখন অনেক বেশি জটিল ও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

ডিজিটাল দুনিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে আমির আরও জানান, এই ডিজিটাল প্রচারণার জগৎটি তার কাছে এখনো অনেকটাই অচেনা।

এদিকে, কাজের দিক থেকে আমির খান বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘সিতারে জামিন পার’-এর প্রচারণা ও মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি তিনি প্রযোজক হিসেবে নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছেন এবং স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ও কনটেন্ট ড্রিভেন ফিল্ম নিয়েও সক্রিয় রয়েছেন। দীর্ঘ বিরতির পর বড় পর্দায় তার প্রত্যাবর্তনকে ঘিরে দর্শক ও ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

ডিজিটাল প্রচারণায় নিজেকে ‘শূন্য’ মনে করেন আমির খান

আপডেট সময় : ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬