ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মুশফিকের জোড়া ইতিহাস: ১৬ হাজার আন্তর্জাতিক রান ও রেকর্ড সংখ্যক টেস্ট সেঞ্চুরি

সিলেটে পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করে তিনি এখন প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই বিরল কীর্তির অধিকারী।

শুধু তাই নয়, টেস্ট ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও এখন তার দখলে। পাকিস্তানের বিপক্ষে নিজের সেঞ্চুরিটি পূর্ণ করার পর তার টেস্ট সেঞ্চুরি সংখ্যা দাঁড়ালো ১৪টিতে, যা মুমিনুল হকের ১৩টি সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে গেছে।

১৭৮ বলে নিজের শতক পূর্ণ করা মুশফিকের এটি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের ক্লাবে যোগ দেওয়া ক্রিকেটারদের মধ্যে তিনি ৩৪তম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মুশফিকের জোড়া ইতিহাস: ১৬ হাজার আন্তর্জাতিক রান ও রেকর্ড সংখ্যক টেস্ট সেঞ্চুরি

আপডেট সময় : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬