ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী ‘ছুটির গল্প’ পডকাস্টের শুভেচ্ছা দূত

কক্সবাজারের উদ্যোগে চালু হলো নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। এর উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। একই অনুষ্ঠানে তারা প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে আনুষ্ঠানিক চুক্তিসাক্ষরও করেন।

সম্প্রতি শেরাটন ঢাকায় আয়োজিত এই পডকাস্টের প্রথম পর্বে ভ্রমণ, যাপন ও বিনোদন নিয়ে কথা বলেন সেলিম-রোজি দম্পতি। তাদের দীর্ঘ দাম্পত্য, অভিনয়জীবনের নানা স্মৃতি, দেশ-বিদেশের ভ্রমণের অভিজ্ঞতা এবং অতিথিসেবা নিয়ে ব্যক্তিগত পর্যবেক্ষণে সমৃদ্ধ হয় পুরো পর্বটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরমান পারভেজ মুরাদ।

অনুষ্ঠানে রোজী সিদ্দিকী বলেন, “এমন একটি আয়োজনে অতিথি হতে পেরে খুব ভালো লেগেছে। আমরা প্রাণ খুলে গল্প করেছি। আশা করছি, আগামী পর্বগুলো দর্শক হিসেবেও দারুণ উপভোগ করবো। ছুটি কক্সবাজারকে এমন একটি উদ্যোগের জন্য ধন্যবাদ। তাদের যেকোনো ভালো উদ্যোগের পাশে আমরা আছি।” শহীদুজ্জামান সেলিম বলেন, “ছুটি কক্সবাজারের প্রতিটি উদ্যোগে নান্দনিকতার ছোঁয়া রয়েছে। তারা পর্যটন ও অতিথিসেবার ক্ষেত্রে যে বহুমাত্রিক ভাবনা নিয়ে কাজ করছে, ‘ছুটির গল্প’ তারই একটি সুন্দর প্রকাশ। শুভেচ্ছা দূত হিসেবে আমাদের যেভাবে সম্মান জানানো হয়েছে, তাতে আমি আপ্লুত।”

পডকাস্ট শেষে আনুষ্ঠানিক পর্বে ছুটি কক্সবাজারের চেয়ারম্যান মুহাম্মাদ তারিক মাহমুদ ও ব্যবস্থাপনা পরিচালক স্থপতি মোঃ মিজানুর রহমান সেলিম-রোজিকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা দূত হিসেবে বরণ করে নেন। এরপর তারা আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চেয়ারম্যান মোহাম্মাদ তারিক মাহমুদ বলেন, “প্রিয় আপনজনদের বিনিয়োগে পাহাড় ও সমুদ্রের সন্ধিস্থলে আমাদের প্রকল্পগুলো অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। গুণী শিল্পী শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী আমাদের শুভেচ্ছা দূত হওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। আমাদের স্বপ্নের পথে পথচলা আরও বেগবান হলো।”

জানা যায়, আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘ছুটির গল্প’-এর প্রথম পর্ব। এরপর থেকে নিয়মিত নানা চমক নিয়ে হাজির হবে এই পডকাস্ট, যেখানে দেশের নৈসর্গিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা ও স্বপ্নের গল্প তুলে ধরা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী ‘ছুটির গল্প’ পডকাস্টের শুভেচ্ছা দূত

আপডেট সময় : ০২:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬