বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন সাদা বলের সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ জুন অস্ট্রেলিয়া দল ঢাকায় পৌঁছাবে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯, ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচই সকাল ১১টায় শুরু হবে।
এরপর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। সবগুলো টি-টোয়েন্টি ম্যাচ দুপুর ২টায় শুরু হবে।
উল্লেখ্য, ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশ সফরে এসে মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীন অজি দল ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। সে সময় বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান।
রিপোর্টারের নাম 

























