ওয়েম্বলিতে অনুষ্ঠিত প্রায় প্রাণহীন এক ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ভাগ্য গড়ে দেন দ্বিতীয়ার্ধের শেষ দিকে আলো ছড়ানো সেমেনিও। এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন এখনও বেঁচে রয়েছে সিটির।
তবে, গোছানো রক্ষণে পুরো ম্যাচে চেলসি কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল। ভারপ্রাপ্ত কোচ ক্যালাম ম্যাকফারলেনের জন্য স্মরণীয় কিছু এনে দেওয়ার সুযোগ পেয়েছিল চেলসিও। কিন্তু তারা সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করেন এনজো ফার্নান্দেজ, যিনি ছয় গজ বক্সের ভেতর থেকে নেওয়া তার ফ্লিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।
এখন ম্যানসিটির প্রধান লক্ষ্য প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই। তারা মঙ্গলবার বোর্নমাউথের মাঠে খেলতে নামবে। যদি এটিই পেপ গার্দিওলার অধীনে সিটির শেষ মৌসুম হয়ে থাকে, তবে মার্চে জেতা লিগ কাপের সঙ্গে অন্তত আরও একটি শিরোপা যোগ করেই তিনি ক্লাব ছাড়বেন বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 

























