ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

দুই গ্রামের ক্ষমতার লড়াইয়ে জন্ম নেওয়া প্রেম: ‘অমর প্রেম’

আত্রাই নদীর দুই তীরে গড়ে ওঠা দুটি গ্রাম—মির্জাপুর আর শাহজাহানপুর। একদিকে বাহাদুর মির্জার আধিপত্যে চলে মির্জাপুর, অন্যদিকে শাহজাহান খানের নিয়ন্ত্রণে শাহজাহানপুর। ক্ষমতার দাপট দেখাতে দুই গ্রামের মধ্যে সবসময়ই চলতে থাকে আধিপত্য বিস্তারের অঘোষিত লড়াই।

এই টানাপোড়েনের মধ্যেই এক বিয়ের অনুষ্ঠানে মির্জাপুরের ছেলে পার্থর সঙ্গে পরিচয় হয় শাহজাহানপুরের মেয়ে রাইসার। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় এক গভীর প্রেমে। কিন্তু এই প্রেম সহজ নয়—কারণ তাদের ভালোবাসার মাঝখানে দাঁড়িয়ে আছে দুই পরিবারের ক্ষমতা ও আধিপত্যের ভয়ংকর সংঘাত।

নাটকের মূল গল্প এখান থেকেই শুরু হয়, যেখানে প্রেম আর ক্ষমতার দ্বন্দ্ব একসঙ্গে সামনে আসে। শেষ পর্যন্ত এই সম্পর্ক দাঁড়ায় এক আবেগঘন টানাপোড়েন আর নাটকীয় সংঘর্ষের মুখোমুখি।

পার্থ–রাইসার চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের নিয়ে ঈদের বিশেষ নাটক ‘অমর প্রেম’ নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটি নিয়ে নির্মাতা জাহিদুল ইসলাম সুজন বলেন, “নাটকটির গল্পে আবেগ, প্রেম এবং সামাজিক টানাপোড়েনের এক ভিন্নমাত্রিক মিশ্রণ রয়েছে, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।” তিনি আরও বলেন, “তটিনী ও পার্থসহ পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে, যা নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।”

নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উৎসবের বিশেষ আয়োজন হিসেবে ‘অমর প্রেম’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

দুই গ্রামের ক্ষমতার লড়াইয়ে জন্ম নেওয়া প্রেম: ‘অমর প্রেম’

আপডেট সময় : ১০:০১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬