ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

বাংলা কন্টেন্টের জন্য নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ আসছে ২১ মে

বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য ডিজিটাল বিনোদনের জগতে একটি নতুন সংযোজন হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগান নিয়ে আগামী ২১ মে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে এই প্ল্যাটফর্মটি। এর প্রধান আকর্ষণ হিসেবে থাকছে বাংলা সিনেমা, সিরিজ এবং ওয়েব ফিল্ম।

‘উৎসব’ শুরু থেকেই বাংলা কন্টেন্টকে কেন্দ্র করে নিজেদের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে চায়। প্ল্যাটফর্মটির উদ্যোক্তাদের দাবি, দেশের প্রেক্ষাগৃহে কোনো বাংলা সিনেমা মুক্তি পাওয়ার পর তা দ্রুততম সময়ে ‘উৎসব’-এ দর্শকদের দেখার সুযোগ করে দেওয়া হবে। নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে এই প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করছে।

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদ হাসান অভি। তিনি জানান, “বাংলা কন্টেন্টকে দর্শকদের কাছে আরও সহজলভ্য ও আকর্ষণীয়ভাবে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী দর্শকরা সহজেই নতুন সিনেমা ও তাদের পছন্দের কন্টেন্ট উপভোগ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশে সিনেমা হলের সংখ্যা কমে এসেছে। অনেক জেলাতেই সিনেমা হল না থাকায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া, বাংলা সিনেমা বিশ্বের নানা দেশে মুক্তি পেলেও প্রবাসী অনেক দর্শক তা সহজে দেখতে পারেন না। এই সকল দর্শকদের কথা মাথায় রেখেই ‘উৎসব’ নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।”

জাহিদ হাসান অভির মতে, সাম্প্রতিক বছরগুলোতে শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই বাংলা সিনেমা ও কন্টেন্টের দর্শকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে এই বিপুল সংখ্যক দর্শকের জন্য সহজ, নির্ভরযোগ্য এবং মানসম্মত একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব ছিল। সেই শূন্যস্থান পূরণের লক্ষ্যেই ‘উৎসব’ আসছে।

একটি নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর বিনিময়ে দর্শকরা বিশ্বের যেকোনো স্থান থেকে নতুন সিনেমা, সিরিজ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট উপভোগ করতে পারবেন। প্রাথমিকভাবে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে সেবা চালু হবে এবং পরবর্তীতে গুগল প্লে স্টোরে অ্যাপ উন্মুক্ত করা হবে। এছাড়া, ধীরে ধীরে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও সেবাটি চালুর পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

বাংলা কন্টেন্টের জন্য নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’ আসছে ২১ মে

আপডেট সময় : ০৯:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬