ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিসিবির কাউন্সিলর তালিকায় সুজন-মাহমুদুল্লাহ, সাবেক ফুটবলারও

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে কাউন্সিলরশিপের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল গত শনিবার (১৬ মে) বিকেল ৫টা পর্যন্ত। মোট ১৯২টি কাউন্সিলর পদের বিপরীতে ১৮৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে আটটি সংস্থা ও জেলা থেকে কোনো নাম আসেনি।

এই কাউন্সিলররাই আগামী দিনে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট দেবেন। প্রকাশিত খসড়া তালিকায় দেখা গেছে, কিছু আলোচিত ব্যক্তি এবার বাদ পড়েছেন, আবার কেউ কেউ ফিরেছেন এবং কয়েকজন প্রথমবারের মতো যুক্ত হয়েছেন।

এই বছর বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, ইফতেখার রহমান মিঠু, মাহবুব আনাম, আসিফ আকবর, ইসতিয়াক সাদেক ও লোকমান হোসেন ভূঁইয়ার নাম কাউন্সিলর তালিকায় নেই। এছাড়া বর্তমান অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমামও ভোটার হননি।

এবার সাবেক অধিনায়ক কোটায় সরাসরি কাউন্সিলর হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, খালেদ মাহমুদ সুজন এবং নাফিস ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীও কাউন্সিলর হয়েছেন। আবাহনী লিমিটেড থেকে ফাহিম সিনহা এবং মোহামেডান থেকে মাসুদুজ্জামান এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন। বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ওল্ড ডিওএইচএস থেকে ভোটার হয়েছেন।

প্রতিবারের মতো এবারও তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন, ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন এবং শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, সরকারি বা বেসরকারি সংস্থা এবং সাবেক ক্রিকেটার বা অধিনায়কদের নিয়ে গঠিত ক্যাটাগরি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিসিবির কাউন্সিলর তালিকায় সুজন-মাহমুদুল্লাহ, সাবেক ফুটবলারও

আপডেট সময় : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬