আসন্ন ঈদ উৎসবকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাতটি নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। ঈদের দিন থেকে শুরু করে টানা সাত দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে এই ভিন্ন ধারার গল্প ও নির্মাণশৈলীর চলচ্চিত্রগুলো প্রচার করা হবে। ঈদ আনন্দকে আরও বর্ণিল করতে প্রতিদিন থাকছে নতুন নতুন গল্প ও অভিজ্ঞতার স্বাদ।
ঈদের দিন প্রচারিত হবে নাজিম উদ্দৌলার রচনায় মিজান খান পরিচালিত চলচ্চিত্র ‘নীল চক’, যেখানে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’, এতে শাকিব খান ও তাসনিয়া ফারিণ অভিনয় করেছেন। ঈদের তৃতীয় দিন মাকসুদ হোসেনের রচনা ও পরিচালনায় ‘সাবা’ প্রচারিত হবে, যেখানে মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ অভিনয় করেছেন।
ঈদের চতুর্থ দিন আদর আজাদ, পূজা চেরী ও রোজি সিদ্দিকী অভিনীত চলচ্চিত্র ‘টগর’ দেখা যাবে। ঈদের পঞ্চম দিন জয়া আহসান ও শারমিন পরিচালিত ‘জয়া আর শারমিন’ প্রচারিত হবে। ঈদের ষষ্ঠ দিন লিসা গাজীর রচনা ও পরিচালনায় ‘বাড়ির নাম শাহানা’ দেখা যাবে, এতে ইরেশ যাকের, আনান সিদ্দিক, লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ অভিনয় করেছেন। সবশেষে, ঈদের সপ্তম দিন কুসুম শিকদার পরিচালিত ‘শরতের জবা’ প্রচারিত হবে, যেখানে ইয়াশ রোহান ও কুসুম শিকদার অভিনয় করেছেন।
রিপোর্টারের নাম 

























