ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জাতীয় ফুটবল দলের কোচ নির্বাচন: কোলম্যানকে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ মন্ত্রীর

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে হবেন—তা নিয়ে জোর আলোচনা চলছে। ফুটবল ফেডারেশন সভাপতি শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তবে সবার প্রথম পছন্দ ওয়েলসের কোচ কোলম্যানকে পাওয়া যাবে কিনা—তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ফুটবল ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলে শুনলাম, কোলম্যানের এজেন্টের সঙ্গে হয়তো এখন পর্যন্ত তাদের বোঝাপড়াটা শেষ হয়নি। সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে— কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাবো কিনা। আর যদি না পাই, তাহলে আমাদের দ্বিতীয় যে পছন্দ আছে— তাকে নিশ্চিত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।

ফুটবল ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক ও টমাস ডুলি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জাতীয় ফুটবল দলের কোচ নির্বাচন: কোলম্যানকে পাওয়া নিয়ে সংশয় প্রকাশ মন্ত্রীর

আপডেট সময় : ০৯:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬