বড়পর্দায় মুক্তির আগেই সম্প্রতি পাইরেসির কবলে পড়ে রাশিদ পলাশ পরিচালিত চলচ্চিত্র ‘রঙবাজার’। একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটির অবৈধ কপি ছড়িয়ে পড়ায় নির্মাতারা চরম বিপাকে পড়েন। পাইরেসির ছোবল থেকে চলচ্চিত্রটিকে রক্ষা করতে না পেরে অবশেষে বড়পর্দা এড়িয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি।
চলচ্চিত্রটির নির্মাতা জানিয়েছেন, প্রযোজকের ইচ্ছাতেই হঠাৎ করে চলচ্চিত্রটি ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। যদিও এটি তার জন্য মন খারাপের খবর, তবে পাইরেসির হাত থেকে রক্ষা পেতে প্রযোজকের হাতে এর বিকল্প কোনো পথ ছিল না।
সম্প্রতি প্রযোজনা সংস্থার নিজস্ব ওটিটি অ্যাপে ‘রঙবাজার’ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাত, শম্পা রেজা, নাজনীন চুমকি, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, বড়দা মিঠু, সম্রাট এবং মানিক সাহা। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী।
রিপোর্টারের নাম 

























