ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ: ব্যাংককে ফল অপ্রকাশিত

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিমূলক ক্যাম্পের অংশ হিসেবে ব্যাংককে একটি ক্লোজডোর প্রীতি ম্যাচ খেলেছে। আলপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্প মাঠে স্বাগতিকদের নারী লিগের টায়ার-১ দল ব্যাংকক উইমেনস এফসি ছিল তাদের প্রতিপক্ষ।

তবে প্রতিপক্ষ দলের অনুমতি না থাকায় এই ম্যাচের ফলাফল প্রকাশ করা হয়নি। এর আগে অনুষ্ঠিত প্রথম প্রস্তুতি ম্যাচের ফলাফল অবশ্য জানানো হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ম্যাচজুড়ে উভয় দলই দারুণ ফুটবল এবং প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শন করেছে।

সাফ টুর্নামেন্টের আগে এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য মূল্যবান অভিজ্ঞতা এবং প্রস্তুতির সুযোগ করে দিয়েছে। প্রধান কোচ পিটার বাটলার প্রস্তুতি ম্যাচগুলোর আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

ম্যাচ শেষে কোচ পিটার বাটলার বলেন, “এটি একটি শেখার প্রক্রিয়া। এই ধরনের ম্যাচ খেলা দলকে আসন্ন টুর্নামেন্টের জন্য মানসিকভাবে প্রস্তুত ও যোগ্য করে তুলতে সাহায্য করবে।”

আগামীকাল দলের খেলোয়াড়দের জন্য রিকভারি সেশন রাখা হয়েছে। তারা হোটেলে জিম এবং সুইমিং পুলে সময় কাটাবেন। এরপর ১৯ মে থেকে আবারও মাঠের অনুশীলন শুরু করবে ঋতুপর্ণারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ: ব্যাংককে ফল অপ্রকাশিত

আপডেট সময় : ০৯:১২:২২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬