ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

রেকর্ড ভাঙা সাফল্যের পর এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে চলতি বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ২৪ মে থেকে বিশ্বব্যাপী একযোগে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে তানিম নূর পরিচালিত এই ব্লকবাস্টার সিনেমাটি স্ট্রিম করা যাবে।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর বিখ্যাত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলে। দেশের বক্স অফিসে টানা হাউসফুল শোয়ের রেকর্ড গড়ার পাশাপাশি প্রবাসীদের মাঝেও সিনেমাটি অভূতপূর্ব উন্মাদনা তৈরি করে।

উত্তর আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহরে সফলভাবে প্রদর্শিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার বৈশ্বিক বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার ও শামীমা নাজনীন সহ একঝাঁক তারকার অনবদ্য অভিনয় এবং চমৎকার নির্মাণশৈলীর কারণে বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে এই চলচ্চিত্রটি।

সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, “‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে দর্শকদের যে উন্মাদনা আমরা সিনেমা হলে দেখেছি, তা এককথায় ঐতিহাসিক। প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে যে জোয়ার তৈরি হয়েছে, এবার তা আমরা দর্শকদের ঘরে পৌঁছে দিতে যাচ্ছি। যারা বড় পর্দায় সিনেমাটি দেখতে পারেননি কিংবা যারা আবারও এই নস্টালজিক জার্নিটির মুখোমুখি হতে চান, তাদের জন্যই এই আয়োজন। হুমায়ূন আহমেদ স্যারের কালজয়ী গল্পকে তানিম নূর যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।”

একটি স্বনামধন্য ব্যাংক নিবেদিত এই বহুল আলোচিত চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের নিজস্ব স্টুডিও। সিনেমাটির সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

রেকর্ড ভাঙা সাফল্যের পর এবার ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

আপডেট সময় : ০৯:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬