জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ আজ দেশে এসে পৌঁছাবে। তার পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হবে।
কারিনার বাবা, সাবেক ফুটবল অধিনায়ক কায়সার হামিদ জানিয়েছেন, আজ সন্ধ্যায় তার প্রথম জানাজা বনানী ডিওএইচএস জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী দরবার শরিফ মসজিদে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। পরবর্তীতে রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কারিনার মরদেহ নেওয়া হবে, যেখানে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সকালে মুন্সিগঞ্জের আব্দুল্লাপুর, গজারিয়াতে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, কারিনা গত শুক্রবার রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। তার অকাল মৃত্যুতে দেশের শোবিজ, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে গভীর শোক নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























