ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বার্সেলোনা ছাড়ছেন রবের্ত লেভানডোভস্কি, শেষ হলো ৪ বছরের বর্ণাঢ্য অধ্যায়

পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবের্ত লেভানডোভস্কি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন, যার মধ্য দিয়ে শেষ হচ্ছে তার চার বছরের বর্ণাঢ্য অধ্যায়। ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের অসাধারণ পারফরম্যান্সে বার্সেলোনা তিনটি লা লিগা শিরোপা ঘরে তুলেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি গ্রীষ্মেই লেভানডোভস্কির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এবং তাকে দলে ভেড়াতে সৌদি আরব, ইতালি ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে লেভানডোভস্কি লিখেছেন, “চ্যালেঞ্জ ও কঠোর পরিশ্রমে ভরা চার বছর শেষে এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমি এই অনুভূতি নিয়েই বিদায় নিচ্ছি যে, আমার মিশন সম্পন্ন হয়েছে।”

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১৯ গোল করা এই স্ট্রাইকার আরও যোগ করেন, “প্রথম দিন থেকেই সমর্থকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা কখনও ভুলবো না। কাতালুনিয়াই আমার পৃথিবী। এই সুন্দর চার বছরে যাদের সঙ্গে পথচলা, সবাইকে ধন্যবাদ।”

বায়ার্ন মিউনিখ থেকে লেভানডোভস্কিকে দলে আনতে বার্সেলোনা প্রাথমিকভাবে ৪ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফি দিয়েছিল, যা বোনাসসহ আরও বেড়েছিল। বায়ার্নের হয়ে তিনি ৩৪৪ গোল করেছিলেন এবং আটটি বুন্দেসলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন।

বার্সেলোনায় তার অভিষেক মৌসুমেই ২৩ গোল করে লেভানডোভস্কি লা লিগার সর্বোচ্চ গোলদাতা হন এবং তার হাত ধরেই চার বছর পর বার্সা লিগ শিরোপা জেতে। পরের দুই মৌসুমেও তিনি বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন, বিশেষ করে ২০২৪-২৫ মৌসুমে ২৭ গোল করে দলকে টানা শিরোপা ধরে রাখতে বড় ভূমিকা রাখেন।

তবে চলতি মৌসুমে এই পোলিশ তারকা একাধিক চোটে ভুগেছেন। ২৯ ম্যাচের মধ্যে মাত্র ১৫টিতে তিনি শুরুর একাদশে ছিলেন এবং গোল করেছেন ১৩টি। বিদায়ী বার্তায় লেভানডোভস্কি লিখেছেন, “চার মৌসুম, তিনটি শিরোপা… বার্সা আবার তার জায়গায় ফিরেছে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বার্সেলোনা ছাড়ছেন রবের্ত লেভানডোভস্কি, শেষ হলো ৪ বছরের বর্ণাঢ্য অধ্যায়

আপডেট সময় : ০২:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬