ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ ঘোষণা সোমবার, আলোচনায় ক্রিস কোলম্যান

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচের নাম আগামীকাল সোমবারের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই পদে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম শোনা যাচ্ছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, কোচ নিয়োগের বিষয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। কোচ নিয়োগে প্রায় ৩৬ হাজার ডলার ব্যয় হবে, যার মধ্যে হেড কোচ ও সহকারী কোচের বেতন এবং আয়কর অন্তর্ভুক্ত। ব্যয়ের বড় একটি অংশ বাফুফে বহন করবে এবং বাকি অংশের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বেতন-ভাতা নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছিলেন। তবে কোচ নিয়োগে ঠিক কী বাধা রয়েছে, সে বিষয়ে বাফুফে সভাপতি স্পষ্ট কিছু জানাননি। তিনি বলেছেন, এই মুহূর্তে বিস্তারিত বলতে চাচ্ছেন না, তবে বিষয়টি চূড়ান্ত হলে বা বাতিল হয়ে গেলে তিনি জানাবেন। তিনি আরও একদিন সময় চেয়ে বলেছেন, আগামীকালই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। বর্তমানে একজন কোচের সঙ্গে আলোচনা চলছে, তবে তিনি ক্রিস কোলম্যান নাকি অন্য কেউ, তা বাফুফে সভাপতি খোলাসা করেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ ঘোষণা সোমবার, আলোচনায় ক্রিস কোলম্যান

আপডেট সময় : ০১:৪৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬