ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

শ্রমজীবী নারীর জীবনসংগ্রামের আখ্যান ‘রাইজ অ্যান্ড শাইন’ ফিরছে মঞ্চে

একজন শ্রমজীবী নারীর প্রাত্যহিক জীবনের টানাপোড়েন ও সংগ্রামের গল্প নিয়ে নাট্যদল ‘বটতলা’র আলোচিত প্রযোজনা ‘রাইজ অ্যান্ড শাইন’ আবারও মঞ্চস্থ হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ইতালীয় নাট্যকার যুগল দারিও ফো ও ফ্র্যাঙ্কা রামের মূল রচনা থেকে নাটকটি রূপান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন ম. সাঈদ।

নাটকটির কাহিনি আবর্তিত হয়েছে একটি পোশাক কারখানার নারী কর্মীকে কেন্দ্র করে, যার জীবন সংসার, সন্তান এবং কর্মক্ষেত্রের কঠিন বাস্তবতার মাঝে বন্দি। একঘেয়ে জীবন আর ব্যবস্থার শোষণের বিরুদ্ধে এক নারীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা এই নাটকের মূল উপজীব্য। এতে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, আশরাফুল অশ্রু, আফফান রহমান ও মনিরা খাতুন সৃষ্টিসহ আরও অনেকে। ২০২২ সালে প্রথম মঞ্চে আসা এই নাটকটি সমাজ ও ব্যবস্থার চাপে পিষ্ট সাধারণ মানুষের জীবনের এক শৈল্পিক প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহুবলে মাদকাসক্ত হয়ে পরিবারের সঙ্গে দুর্ব্যবহার: যুবকের এক বছরের কারাদণ্ড

শ্রমজীবী নারীর জীবনসংগ্রামের আখ্যান ‘রাইজ অ্যান্ড শাইন’ ফিরছে মঞ্চে

আপডেট সময় : ০১:৫৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬