কান চলচ্চিত্র উৎসব মানেই তারুণ্য আর গ্ল্যামারের মেলা। তবে এবারের উৎসবে সব আলো কেড়ে নিয়েছেন সত্তরোর্ধ্ব নারী তারকারা। প্রথাগত ফ্যাশন আর বয়সের গণ্ডি পেরিয়ে ৯২ বছর বয়সী জোন কলিন্স থেকে শুরু করে ৮৮ বছর বয়সী জেন ফন্ডারা লাল গালিচায় নিজেদের আভিজাত্য মেলে ধরেছেন। তাদের নজরকাড়া পোশাক আর ব্যক্তিত্ব ফ্যাশন দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
উৎসবে জোন কলিন্স সাদা স্ট্র্যাপলেস গাউনে হাজির হয়ে উপস্থিত সবাইকে চমকে দেন। অন্যদিকে জেন ফন্ডা এবং ইসাবেলা রোসেলিনির মতো প্রবীণ অভিনেত্রীরাও তাদের স্টাইলিশ উপস্থিতিতে জানান দিয়েছেন যে, ফ্যাশন কেবল তরুণদের জন্য নয়। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো এখন বয়স্ক মডেল ও তারকাদের গুরুত্ব দিচ্ছে, যা লাল গালিচাতেও প্রতিফলিত হচ্ছে। এই প্রবীণ তারকাদের উপস্থিতি প্রমাণ করে যে, বয়স কেবল একটি সংখ্যা মাত্র।
রিপোর্টারের নাম 

























