ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সিলেটে পাকিস্তান-বাংলাদেশ লড়াই: সবুজ উইকেটে পেসারদের দাপট না কি বৃষ্টির বাগড়া?

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে ম্যাচের আগে দুই দলের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। গত কয়েক দিনের বৃষ্টি আর আগামী পাঁচ দিনের পূর্বাভাসে ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে কোনো দলই খোলা মাঠে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পায়নি।

ঢাকা টেস্টে বড় জয়ের পর ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দল সিলেটেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায়। অভিজ্ঞ মুশফিকুর রহিমের মতে, বর্তমান টেস্ট দলটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ও ভারসাম্যপূর্ণ। অন্যদিকে, পাকিস্তান শিবিরে বিরাজ করছে অস্থিরতা। অধিনায়ক শান মাসুদের জন্য এই ম্যাচটি মান বাঁচানোর লড়াই। সিলেটে হারলে তার অধিনায়কত্ব নিয়ে বড় প্রশ্ন উঠতে পারে।

উইকেট পর্যবেক্ষণে দেখা গেছে, সিলেটে সবুজ ঘাসের ছোঁয়া রয়েছে যা পেসারদের বাড়তি সুবিধা দেবে। তবে বৃষ্টির কারণে পিচ দীর্ঘ সময় ঢাকা থাকায় স্পিনাররাও ম্যাচে কার্যকর ভূমিকা রাখতে পারেন। সব মিলিয়ে একটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা থাকলেও আকাশ মেঘলা থাকায় ক্রিকেটপ্রেমীদের চোখ এখন আকাশের দিকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সিলেটে পাকিস্তান-বাংলাদেশ লড়াই: সবুজ উইকেটে পেসারদের দাপট না কি বৃষ্টির বাগড়া?

আপডেট সময় : ০৮:২৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬