ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

মিরপুরে হারের পর বড় জরিমানার কবলে পাকিস্তান, কাটা গেল ৮ পয়েন্ট

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারের পর এবার বড় শাস্তির কবলে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। নির্ধারিত সময়ের চেয়ে ৮ ওভার কম বোলিং করায় শান মাসুদের দলকে বড় অংকের জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্লো ওভার রেটের কারণে পাকিস্তানের পুরো দলকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে ৮ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইলজের ১৬.১১.২ ধারা মোতাবেক প্রতি ওভার কম বোলিংয়ের জন্য এক পয়েন্ট করে কাটা হয়। পাকিস্তান ৮ ওভার পিছিয়ে থাকায় তাদের অর্জিত পয়েন্ট থেকে ৮ পয়েন্ট কর্তন করা হয়েছে। এছাড়া আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, প্রতি ওভারের জন্য ৫ শতাংশ হারে মোট ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

মিরপুর টেস্টের দায়িত্বে থাকা আম্পায়াররা পাকিস্তান দলের বিরুদ্ধে ধীরগতির বোলিংয়ের অভিযোগ আনেন। পরে ম্যাচ রেফারি জেফ ক্রোর শুনানিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির আর প্রয়োজন হয়নি। বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হারের পর এই জোড়া শাস্তি পাকিস্তানের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

মিরপুরে হারের পর বড় জরিমানার কবলে পাকিস্তান, কাটা গেল ৮ পয়েন্ট

আপডেট সময় : ০৮:৫০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬