ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জাতীয় দলের নতুন কোচ নিয়োগে আরও সময় নিচ্ছে বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করতে আরও কয়েক দিন সময় চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইতিপূর্বে ঘোষণা করেছিলেন যে, ১৫ মে’র মধ্যে কোচের নাম ঘোষণা করা হবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় সেই সময়সীমা রক্ষা করা সম্ভব হয়নি।

বাফুফে সূত্রে জানা গেছে, কোচ নিয়োগের ক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতা থাকায় কর্তৃপক্ষ কোনো ধরনের তাড়াহুড়ো করতে চাচ্ছে না। যাচাই-বাছাই কমিটির সদস্যরা জানিয়েছেন, সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও অন্তত দুই থেকে তিন দিন সময় প্রয়োজন। এরপরই আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম প্রকাশ করা হবে।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী দুই বছরে জাতীয় দলের যে সব ম্যাচ রয়েছে, সেগুলো গুরুত্ব সহকারে বিশ্লেষণ করেই নতুন কোচ নিয়োগের পরিকল্পনা সাজানো হচ্ছে। তিনি বলেন, রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। ব্যয়বহুল কোচ নিয়োগের ক্ষেত্রে দেশের সীমাবদ্ধতা এবং প্রাপ্তির বিষয়টি সমন্বয় করেই বাফুফেকে এগোতে হবে। সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী লক্ষ্যের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জাতীয় দলের নতুন কোচ নিয়োগে আরও সময় নিচ্ছে বাফুফে

আপডেট সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬