ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

আবাহনীকে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুটে বসুন্ধরা কিংস

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও নিজেদের আধিপত্য বজায় রাখল বসুন্ধরা কিংস। শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা পুনরুদ্ধার করেছে দলটি। এই জয়ের ফলে লিগে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮, যা অন্য দলগুলোর জন্য ধরাছোঁয়ার বাইরে।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই জালের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে কৌশলী ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিংসরা। খেলার ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ। এর ঠিক দুই মিনিট পর বক্সের বাইরে থেকে সোহেল রানা সিনিয়রের দর্শনীয় এক শটে ব্যবধান দ্বিগুণ হয়। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস শিবির।

২০১৮ সালে পেশাদার লিগে অভিষেকের পর এ নিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল বসুন্ধরা কিংস। গত আসরে মোহামেডান চ্যাম্পিয়ন হলেও এবার পুনরায় মুকুট ফিরে পেল তারা। সামনে কিংসের সামনে ট্রেবল জয়ের হাতছানি। আগামী মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে তারা। এর আগে সিজন ওপেনার চ্যালেঞ্জ কাপের শিরোপাও নিজেদের করে নিয়েছে দলটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আবাহনীকে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুটে বসুন্ধরা কিংস

আপডেট সময় : ০৭:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬