ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন এবং পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী উসকানিমূলক মন্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে নগরীর ডাকবাংলা চত্বরে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শুভেন্দু অধিকারীকে তার বিতর্কিত ও বিদ্বেষমূলক মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারা জাতীয় সংসদে এই বক্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নিউ মার্কেট সংলগ্ন বায়তুন নূর মসজিদ কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের

শুভেন্দু অধিকারীর বাংলাদেশবিরোধী বক্তব্যের প্রতিবাদে খুলনায় ইমাম পরিষদের বিক্ষোভ

আপডেট সময় : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬