জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদার ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এই চুক্তিতে সই করেন।
এই সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে। এছাড়া তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি এবং জৈব জ্বালানি বিষয়ে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি ও গবেষণার নতুন পথ উন্মোচিত হবে। এটি বাংলাদেশের জ্বালানি উৎস বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই চুক্তিকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি, যা উভয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও জ্বালানি খাতের টেকসই উন্নয়নে সহায়ক হবে।
রিপোর্টারের নাম 





















