ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জয়ের রাতেও বার্নাব্যুতে দুয়োধ্বনি শুনলেন এমবাপ্পে, সমর্থকদের ক্ষোভ তুঙ্গে

রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে ৪১টি গোল করলেও সমর্থকদের মন জয় করতে পারছেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের রাতেও সান্তিয়াগো বার্নাব্যুতে দর্শকদের তীব্র দুয়োধ্বনি ও শিস শুনতে হয়েছে তাকে। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পর থেকেই গ্যালারির একটি বড় অংশ তার প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে।

বার্সেলোনার কাছে হেরে লা লিগার শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়ার পর থেকেই এমবাপ্পের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলছেন মাদ্রিদ সমর্থকরা। এর মধ্যে চোট থেকে সেরে ওঠার সময় ইতালিতে ছুটি কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ আরও বৃদ্ধি পায়। গ্যালারিতে এমবাপ্পের বিরুদ্ধে পিটিশনের পাশাপাশি ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পদত্যাগ চেয়েও ব্যানার প্রদর্শন করেন কিছু ক্ষুব্ধ সমর্থক।

ম্যাচ শেষে এমবাপ্পে অবশ্য সমর্থকদের এই আচরণকে পেশাদারভাবেই নিয়েছেন। তিনি জানান, রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে এমন পরিস্থিতি তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয় এবং ভালো পারফরম্যান্সের মাধ্যমেই তিনি মানুষের নেতিবাচক ধারণা বদলে দিতে চান। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও এমবাপ্পের আচরণ ও ক্লাবের প্রতি আবেগ নিয়ে সমর্থকদের এই অনাস্থা বর্তমানে মাদ্রিদ শিবিরে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জয়ের রাতেও বার্নাব্যুতে দুয়োধ্বনি শুনলেন এমবাপ্পে, সমর্থকদের ক্ষোভ তুঙ্গে

আপডেট সময় : ১১:৪০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬