ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ: সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় বাফুফে

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের নাম ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা তিন কোচ—ক্রিস কোলম্যান, রোজারিও মিকেল ও বার্নড স্টর্কের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক সংশ্লেষ থাকায় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে চূড়ান্ত ঘোষণা।

সূত্রমতে, ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান কিংবা ব্রাজিলের মিকেলকে নিয়োগ দিতে হলে বাফুফেকে বড় অংকের পারিশ্রমিক গুনতে হবে। অন্যদিকে জার্মান কোচ বার্নড স্টর্কের চাহিদা তুলনামূলক কম। এই পরিস্থিতিতে আর্থিক সহায়তার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় বাজেটের নিশ্চয়তা পাওয়া গেলে হাই-প্রোফাইল কোচ কোলম্যানকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা বেশি। অন্যথায় বিকল্প কোচদের কথা ভাববে ফেডারেশন। আজকের বৈঠকের পরেই বাফুফে আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ: সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় বাফুফে

আপডেট সময় : ১০:৩১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬