ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাকিস্তানকে ধবলধোলাইয়ের লক্ষ্যে নতুন মিশনে বাংলাদেশ

মিরপুর টেস্টে দাপুটে জয়ের পর এবার সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যবধানে জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এক ম্যাচ জিতেই তুষ্ট থাকতে নারাজ টাইগাররা; তাদের লক্ষ্য এখন সিরিজ জয়।

সিলেটে অনুশীলনের ফাঁকে দলের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার জানান, ক্রিকেটাররা মানসিকভাবে পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। পাকিস্তান একাদশে বাবর আজমের ফেরার সম্ভাবনা থাকলেও তা নিয়ে চিন্তিত নন বাংলাদেশের ক্রিকেটাররা। কোচের মতে, দলের মধ্যে বর্তমানে যে ইতিবাচক মানসিকতা ও একাত্মতা বিরাজ করছে, তা ধরে রাখতে পারলে মাঠের লড়াইয়ে সাফল্য আসবেই। ফিল্ডিং ও ব্যাটিংয়ের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পারফরম্যান্সের মাধ্যমে সিরিজ নিজেদের করে নিতে চায় লাল-সবুজ প্রতিনিধিরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পাকিস্তানকে ধবলধোলাইয়ের লক্ষ্যে নতুন মিশনে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬