ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নারী সাফের শিরোপা ধরে রাখতে মুখিয়ে প্রবাসী ফুটবলার আনিকা

আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। টুর্নামেন্টের প্রস্তুতি নিতে সুইডেন থেকে দেশে ফিরে কোরিয়ান ইপিজেডে কঠোর অনুশীলনের পর বর্তমানে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পে রয়েছেন এই ফরোয়ার্ড।

থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ, যেখানে একটি গোল করেছেন ২০ বছর বয়সী আনিকা। এই গোলটি তার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আনিকা জানান, দলের সঙ্গে তিনি চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন এবং থাইল্যান্ডের কন্ডিশন ভারতে অনুষ্ঠিতব্য সাফে তাদের বিশেষ সুবিধা দেবে। টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে দেশবাসীকে সেরা খেলা উপহার দিতে চান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নারী সাফের শিরোপা ধরে রাখতে মুখিয়ে প্রবাসী ফুটবলার আনিকা

আপডেট সময় : ০৮:২১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬