ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইনজুরিতে ছিটকে গেলেন সাদমান, সিলেট টেস্টে ডাক পেলেন জাকির

পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ফিল্ডিং করার সময় বুকে আঘাত পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম। সেই চোট গুরুতর হওয়ায় আসন্ন সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটার। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকা আরেক ওপেনার জাকির হাসান। ইতোমধ্যে তিনি সিলেটে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনও শুরু করেছেন।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ক্যাচ নিতে গিয়ে সাদমানের বুকের টিস্যুতে চোট লেগেছে এবং সেখানে এখনো বেশ ব্যথা রয়েছে। ফলে তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ডিপিএল ও এনসিএলে নিয়মিত রান পাওয়া জাকির হাসানের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং গভীরতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। জাকির সর্বশেষ ২০২৪ সালে দেশের হয়ে সাদা পোশাকে মাঠে নেমেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ইনজুরিতে ছিটকে গেলেন সাদমান, সিলেট টেস্টে ডাক পেলেন জাকির

আপডেট সময় : ০৮:৪৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬