ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পেলেন শহীদ আফ্রিদি

পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তার দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ দেশটির অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’-এ ভূষিত হয়েছেন। ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি তার হাতে এই মর্যাদাপূর্ণ পদক তুলে দেন।

আফ্রিদি পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে এই গৌরব অর্জন করলেন। এর আগে ইমরান খান, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের মতো কিংবদন্তিরা এই সম্মান পেয়েছিলেন। একই অনুষ্ঠানে পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক আব্দুল হাফিজ কারদারকেও মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে আফ্রিদি বলেন, এই অর্জন তার একার নয়, বরং পুরো জাতির। আন্তর্জাতিক ক্রিকেটে ৫২৪ ম্যাচে অংশ নেওয়া এই তারকা ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। বুম বুম খ্যাত এই অলরাউন্ডার ওয়ানডে ক্রিকেটে ৮ হাজারেরও বেশি রান এবং ৩৯৫টি উইকেটের মালিক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ পেলেন শহীদ আফ্রিদি

আপডেট সময় : ১২:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬