সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। ঢাকার সাভারে ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
এই কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপি) এর আওতায় অনুষ্ঠিত হচ্ছে এবং এতে সহযোগিতা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কর্মসূচিটি তত্ত্বাবধান করছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের প্রধান মোহাম্মদ রীদওয়ানুল হক। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী এবং ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























