ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জার্মান বার্ন্ড স্টর্ক

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের ক্ষেত্রে ব্রাজিলের রোজারিও মিকেল কিংবা ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের নাম আলোচনায় থাকলেও, সব হিসাব-নিকাশ পাল্টে দিয়ে এখন জার্মান কোচ বার্ন্ড স্টর্ক সবচেয়ে এগিয়ে রয়েছেন। মূলত তুলনামূলক কম পারিশ্রমিক এবং সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতার কারণে ৬৩ বছর বয়সী এই জার্মান কোচ বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পথে রয়েছেন।

জানা যায়, মিকেল ৩০ হাজার ও কোলম্যান ২৬ হাজার ডলার পারিশ্রমিক চেয়েছেন। কিন্তু স্টর্ক তাদের চেয়ে অনেক কম, এমনকি বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরার প্রায় কাছাকাছি বেতন চেয়েছেন। এছাড়া ইউরোপের পাশাপাশি এশিয়া অঞ্চলেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যা বাফুফের কাছে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

স্টর্কের কোচিং ক্যারিয়ার বেশ উজ্জ্বল। ২০১৬ সালে তিনি হাঙ্গেরিকে ইউরো কাপের নকআউট পর্বে তুলেছিলেন। প্রায় দুই বছর মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেন তিনি। এছাড়াও বেলজিয়াম ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে তার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য এই জার্মান কোচকেই সেরা পছন্দ মনে করছেন বাফুফে কর্মকর্তারা।

গত মঙ্গলবার স্টর্কের সাক্ষাৎকার নেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। বেতনসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়ে দু’পক্ষের মধ্যে দরকষাকষি হয়েছে। ফুটবল ফেডারেশন বেশি অর্থ খরচ করে মিকেল কিংবা কোলম্যানকে নিয়োগ না দিয়ে বরং স্টর্কের প্রতিই ঝুঁকছে।

আগামী শুক্রবারের মধ্যে ফুটবল দলের কোচ ঘোষণা দেবে বাফুফে। তবে সরকারি আর্থিক সহায়তা পেলে বড় অঙ্কের অর্থ খরচ করে কোলম্যানকে নিয়োগ দেওয়ার একটি সম্ভাবনাও রয়েছে, অন্যথায় স্টর্কের সঙ্গেই চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল।

গত এপ্রিলে হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই ফুটবল দলের কোচের পদটি শূন্য হয়। নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলে দেশি-বিদেশি মিলিয়ে রেকর্ড প্রায় ৩০০ কোচ আবেদন করেন। সেখান থেকে দফায় দফায় যাচাই-বাছাই শেষে ১০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা এবং পরে ৬ জনের তালিকা করা হয়। শুধু পারিশ্রমিক কিংবা অভিজ্ঞতার বিষয়ই নয়, প্রো-লাইসেন্সসহ বিভিন্ন দিক বিবেচনা করেই এবার কোচ নিয়োগ দিচ্ছে বাফুফে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেজগাঁওয়ে লরির ধাক্কায় প্রাণ হারালেন ১৭ বছরের কিশোর মেকানিক

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে জার্মান বার্ন্ড স্টর্ক

আপডেট সময় : ০৯:৩৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬