আগামী ১৯ মে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে, শিরোপা নির্ধারণী এই ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান। ক্লাবটি ফাইনালের ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আনুষ্ঠানিক চিঠি দিয়েছে।
মোহামেডান ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব এই বিষয়ে বলেন, “আমরা ফাইনালের ভেন্যু পরিবর্তন চাই। কিংস অ্যারেনার পরিবর্তে একটি নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছি।”
ফেডারেশন কাপ ফাইনালের ভেন্যু লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। তবে মোহামেডানের পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে নকীব বলেন, “টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের খেলা দুটি ভেন্যুতে হলেও, লিগ ম্যাচগুলো গাজীপুর, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের মতো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। তাই ওই তিন ভেন্যুর যেকোনো একটিতে ফাইনাল আয়োজন করা হোক, যা উভয় দলের জন্যই নিরপেক্ষ থাকবে।”
রিপোর্টারের নাম 
























